1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা সরদার মুজিবের মনোনয়নপত্র দাখিল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সাতক্ষীরা-১ আসনে (তালা-কলারোয়া) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা সরদার মুজিব। সোমবার জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। সরদার মুজিব নিষিদ্ধ ঘোষণা হওয়া সংগঠন আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষি বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি দলের মনোনয়ন চেয়ে unsuccessful হয়েছেন, তারপরও বিভিন্ন সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সোমবার রাতে সরদার মুজিব বলেন, আমার পক্ষে আজ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে আমার প্রস্তাবক মাগফুর রহমানকে কলারোয়া থানা পুলিশ আটক করেছে। আমি তার মুক্তির দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo