1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শহীদ ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্রের জন্য সংকট: নেতাদের ক্ষোভ

  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নির্দলীয় নেতা ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ ওসমান হাদীর ওপর হামলা আমাদের গণতন্ত্রের মূল স্তম্বের উপর সরাসরি আঘাত। তিনি বলেন, ওসমান হাদী একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তার উপর হামলার পেছনের কারণ খুঁজে বের করে দ্রুত দোষীদের চিহ্নিত করে সুবিচার নিশ্চিত করতে হবে। এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে, তাদের বিচারের আওতায় আনার পাশাপাশি যেন কোনওভাবেই দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে তেরখাদা উপজেলার পানতিতা এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে নারীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই দিন দুপুরে, শহীদ ওসমান হাদীকে স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেল সাড়ে তিনটায়, মোল্লা দেলোয়ার হোসেন দিলুর নেতৃত্বে একটি দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে, বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শরিফুল ইসলাম বকুল এবং সঞ্চালনা করেন শাহাবুদ্দিন ইজারাদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ ও অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান রনু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, রেহেনা ইসলাম, সিনথিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo