1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

হজের বিমান ভাড়া আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হছে: ধর্ম উপদেষ্টা

  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আসন্ন হজ মৌসুমের জন্য বিমান ভাড়া নিরর্থকভাবে বাড়ানো বা সিন্ডিকেটের অবাধ প্রভাব প্রতিরোধে কঠোর সতর্কতা জারি করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে আরও ১০০ ডলার কমানোর জন্য আবেদন জানানো হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরের চারতলা ভবন বিশিষ্ট মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এই ঘোষণা দেন।

ড. খালিদ হোসেন বলেন, ‘২০২৩ সালে হজের জন্য বিমান ভাড়া ছিল ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। আমাদের দায়িত্ব নেওয়ার পর এই ভাড়া কমে হয়েছে ২৭ হাজার টাকা, অর্থাৎ এখন পুরো প্যাকেজের জন্য ১ লাখ ৫৪ হাজার টাকা ধরা হয়েছে। এরপরও আমরা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে আরও ১০০ ডলার কমানোর জন্য অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও জানান, সৌদি সরকারের অনুরোধে গত বছরের তুলনায় এবার হজে যেতে আগ্রহী ব্যক্তিদের ওপর কিছু কর আরোপ করা হয়েছে। বিশেষ করে, যেসব ব্যক্তি ১০ থেকে ১২টি রোগে আক্রান্ত, তাদের হজে পাঠানো হবে না। তিনি নিশ্চিত করেছেন, হজের জন্য স্বচ্ছ ও ট্রান্সপারেন্ট ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি। পরে তিনি শহরের হাফরাস্তায় নাটোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে বিকেলে গুরুদাসপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন।

জেলা পর্যায়ে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা, আর উপজেলা পর্যায়ে ১৪ কোটি টাকা। ইতোমধ্যে তিন শতাধিক মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন সম্পন্ন হয়েছে, যা ধর্ম মন্ত্রণালয়ের কর্তৃক বাস্তবায়ন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo