1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অচিরেই আসছে নতুন ৫০০ টাকার নোট

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট ইস্যু করবে। এই নোটটি প্রথমে মতিঝিল অফিস থেকে প্রচলন শুরু হবে এবং পরে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোতেও পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন নোটটির ডিজাইন সাধারণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর সামনের অংশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং মাঝে পাতা, কলি ও শাপলা ফুলের ছবি রয়েছে, যা বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় চেতনার প্রতীক। পেছনে রাখা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক ছবি।

নোটের জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে লেখা রয়েছে ‘৫০০’। পুরো নোটটিতে সবুজ রঙের আধিক্য দেখা যায়, যা বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, এই নোটটি বাংলাদেশের ‘ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ। এটি প্রথমবারের মতো ইস্যু করা হচ্ছে এবং এতে স্বাক্ষর হিসেবে থাকছে গভর্নর ড. আহসান এইচ মনসুরের। উল্লেখ্য, এই সিরিজের আওতায় ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ এবং ২ টাকার নতুন নোট মুদ্রণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে। এবার আসছে ৫০০ টাকার নোট।

নতুন নোটের নিরাপত্তার জন্য আরও উন্নত বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে। এর মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, যা নোট নাড়ালে ডান পাশে থাকা ‘৫০০’ লেখা প্রথমে সবুজ দেখায়, পরে নীল রঙে বদলে যায়। এছাড়া গায়ে লাল ও স্বর্ণালী রঙের পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে, যা আলোতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান দিকের নিচে পাঁচটি উঁচু বৃত্ত সৃষ্টি করা হয়েছে, যা স্পর্শে অনুভূত হয়। পাশাপাশি, শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে করা, যা স্পর্শে উঁচু মনে হবে। গোপনে ‘৫০০’ লেখা রয়েছে, যা নির্দিষ্ট কোণে দেখলে স্পষ্ট হয়। নোটের কাগজে লাল, নীল ও সবুজ তন্তু যোগ করা হয়েছে, যা বিশেষ আলোর কাছে দেখা যায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই নতুন ৫০০ টাকার নোট চালু হলেও পুরনো নোট ও কয়েনগুলো আগের মতোই প্রচলিত থাকবে। পাশাপাশি, মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ অনুমোদিত নোট জাদুঘর ও মিরপুরে নির্ধারিত মূল্যে সংগ্রহের জন্য উপলব্ধ করে দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo