1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পাকিস্তানে কারাগারে ইমরান খানের সাক্ষাৎ নিষেধাজ্ঞা আরোপ

  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। তিনি বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। তিনি ইমরানকে ‘যুদ্ধ উন্মাদনায় মগ্ন চরমপন্থি’ হিসেবে অভিহিত করেছেন। এর আগে, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে ‘মানসিক রোগী’ ও দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন। এর কিছু সময়ের মধ্যে সরকার তার সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ নিষিদ্ধ করে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জিও টিভির ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে বলেছেন, “কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ হয় আইন এবং নিয়মানুযায়ী। এখন আর কোনো সাক্ষাৎ হচ্ছে না। সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি কেউ জোরপূর্বক ইমরান খানের সঙ্গে দেখা করতে চায় বা এ নিয়ে আন্দোলন করে, তাহলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেল থেকে শত্রুদের কোনো এজেন্ডা বাস্তবায়নের অনুমতি দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। উল্লেখ্য, দুই দিন আগে ইমরান খান তার বোন উজমা খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে দেখা করেন। এরপর তিনি জানাতে পারেন, সেনাপ্রধান অসীম মনিরের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। ৭৩ বছর বয়সী এই নেতা ২০২৩ সালের আগস্ট মাসে কারাগারে থাকছেন। গত সপ্তাহে তার সঙ্গে কারাগারে কারো যোগাযোগ হয়নি বলে সমালোচনাও উঠেছিল। এরই মধ্যে পিটিআই প্রতিষ্ঠার জন্য বিক্ষোভও শুরু হয়েছিল। তবে তার বোন উজমা খানকে দেখা করতে দেওয়া হয় ক্ষণিক সময়ের জন্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo