1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আগামী জুলাইয়ের মধ্যে সকল প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন চালু করবে বাংলাদেশ ব্যাংক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

২০২৭ সালের জুলাই মাসের মধ্যে ব্যাংক, এমএফএস, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে সঙ্গে সব ধরনের প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে একটি স্বয়ংক্রিয়, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে নগদ লেনদেনের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে এবং অর্থের সহজে, স্বচ্ছভাবে প্রবাহিত হবে। এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, যিনি সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন।

গভর্নর বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা এবং জটিলতা কমানোর জন্য ডিজিটালাইজেশন অপরিহার্য। এ জন্য অন্তর্ভুক্তির জন্য একটি মানসম্মত ই-লেনদেন প্ল্যাটফর্মের প্রয়োজন। ভবিষ্যতে এটিই হবে মূল মাধ্যম, এর বিকল্প নেই। এতে লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে এবং রাজস্ব আয়ে সুফল আসবে।’

অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজোলুপের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়। নিরাপত্তা বিবেচনায় এই চুক্তিটির ভার্চুয়ালি আয়োজন সম্পন্ন করা হয়। গভর্নর জানান, এই চুক্তির আওতায় মোজোলুপের তৈরি প্ল্যাটফর্মের নাম হলো ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সকল অর্থনৈতিক ক্লিয়ারেন্স, লেনদেন ও অর্থপ্রদানের প্রসেস আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়ে উঠবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অঙ্গীকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo