1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

মোরেলগঞ্জে ১৭শ’ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি পূর্ণবাসন সহায়তা প্রকল্পের আওতায় রবী/কৃষি মৌসুমে উফশী ও হাইব্রিড ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৭শ’ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সোমবার দুপুর ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডল্টন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, শহিদুল ইসলাম, সালমা আক্তার ও অন্যান্য কৃষি কর্মকর্তারা। উপজেলা ১৬টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৭শ’ কৃষকের মধ্যে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ, পাশাপাশি ২০০ কৃষকের জন্য ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানশেষে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, মোরেলগঞ্জ উপজেলায় মৎস্য উৎপাদনের পাশাপাশি কৃষিতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কৃষকরা। রবী মৌসুমে ১৭শ’ কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে, যা কৃষকদের কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo