1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সৌদি যুবরাজের সামনে খাসোগি হত্যার প্রশ্নে ট্রাম্পের অনীহার জবাব

  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশাল বৈঠকের পর সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। তখনই এক সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেন, যা মুহূর্তেই ট্রাম্পের মনোভাব বদলে দেয়। তিনি ক্ষিপ্ত হয়ে জবাব দেন, এই ধরনের প্রশ্ন খাসোগির মতো বিতর্কিত ব্যক্তির প্রসঙ্গে করা হয় কারণ তিনি একজন পছন্দের ব্যক্তি ছিলেন না। ট্রাম্পের মতে, এ ধরনের কথা বলায় যুবরাজ বিব্রত হচ্ছেন। তিনি আরও জানান, এসব বিষয়ে মোহাম্মদ বিন সালমান কিছুই জানতেন না। ট্রাম্পের ভাষ্য, খাসোগি একজন রাজনৈতিক অস্থির ব্যক্তি ছিলেন, যাকে অনেকেই পছন্দ করতেন না, এ জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে।

বিবিসি জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য সৌদির যুবরাজের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্টের সঙ্গে সাংঘর্ষিক। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসোগির মৃত্যু হয়। ২০২১ সালে মার্কিন গোয়েন্দারা বলেছিলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই এই হত্যার অনুমতি দিয়েছিলেন।

এ বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর যুবরাজ মোহাম্মদও নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্তে তাঁর প্রশাসন যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং ঘটনাটি খুবই দুঃখজনক।

খাসোগির স্ত্রী হানান ট্রাম্পের এই ভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে যুবরাজের আগের মতামত সম্পূর্ণ ভিন্ন। ২০১৯ সালে একটি অনুষ্ঠানে নিজে খাসোগির হত্যার দায় স্বীকার করেছিল যুবরাজ। এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে তিনি বলেন, ক্ষমা ও ক্ষতিপূরণের জন্য তারা যুবরাজের সঙ্গে দেখা করতে চান।

বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বসবাসরত হানান আরও জানান, খাসোগির স্ত্রী হিসেবে তিনি জীবনে সত্যের জন্য লড়াই চালিয়ে যাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo