1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ঝিনাইদহে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহে জমি নিয়ে চলমান বিরোধের জেরে প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে রবিকে র‌্যাব গ্রেফতার করেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম সদর উপজেলার কালা গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রবাসী মাহাবুব হত্যা মামলার মূল আসামি রবিকে সন্ধানে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়া এলাকায় অভিযান চালানো হয়। তখন তিনি পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে গ্রেফতার করে। পরে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, শনিবার সকালে কালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহাবুব গুরুতর কুপিয়ে আহত হন। তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে রোববার রাতে সদর থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo