1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মাগুরখালী থেকে চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হবে: লবি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ডুমুরিয়ার মাগুরখালী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী আলি আসগার লবি জানান, মাগুরখালী ইউনিয়নকে তিনি একান্ত স্বর্ণখনি হিসেবে আখ্যা দেন। এই অঞ্চল থেকে উৎপাদিত চিংড়ি মাছ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। এমন উদ্যোগ সফল হলে মাগুরখালী অঞ্চলে বড় ধরনের বৈদেশিক আয়ের সুযোগ সৃষ্টি হবে। তিনি মন্তব্য করেন, যদি তিনি নির্বাচনে জয়লাভ করেন, তাহলে তিনি চিংড়ি মাছের রপ্তানি সুবিধা আরও উন্নত ও বিস্তার করবেন। তার ভাষ্য, তার কোনও দুর্নীতির বা সুবিধার জন্য কিছু চায় না; তিনি শুধুই মানুষের উন্নয়নে কাজ করতে চান। যদি তিনি নির্বাচিত হন, তিনি উন্নয়নমূলক কাজের জন্য প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, তিনি খুলনা-২ আসনের সংসদ সদস্য ছিলেন, কেউ বলতে পারবে না যে, তিনি কোনও দুর্নীতি বা অবৈধ লেনদেন করেছেন। নির্বাচিত হওয়ার পরে তিনি যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে ভোটের জন্য অনুরোধ করবেন না। সবাইকে নিয়ে একসাথে উন্নয়নের কাজে বিনিয়োগ করতে চান। বৃহস্পতিবার দুপুরে মাগুরখালী খোরেরাবাদ বাজারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি অরুণ কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুস সালাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি শখা ও সাবেক ছাত্র নেতা এড. মুনিমুর রহমান নয়ন। এছাড়াও ইউপি সদস্য মুহাম্মদ আলী, মনোজ কুমার সরকার, পুলিন মন্ডল ও ডাঃ কৌশিক মন্ডল উপস্থিত ছিলেন। এর পরে তিনি ব্রহ্মারবেড় বাজার, শেখেরট্যাক, আমুড়বুনিয়া বাজার, পার মাগুরখালী, আলাদিপুর বাজার, কইপুকুর পূজামন্ডপ, লাঙ্গলমুড়া বাজার, কাঞ্চননগর বাজার মন্দির ও শিবনগর বাজারে গণসংযোগ ও মতবিনিময় করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo