1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

ঈদে চার তারকার গোয়েন্দা সিরিজ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

সম্পূর্ণ মৌলিক গল্পের গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র প্রচার আবার শুরু হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে দুটি নতুন গল্প ‘অপহরণ’ ও ‘ভয়ঙ্কর রাত’ দেখানো হবে এবারের আয়োজনে।

যথারীতি নাম ভূমিকায় থাকছেন আজাদ আবুল কালাম। তার সহশিল্পীদের মধ্যে আছেন বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, অপর্ণা ঘোষ প্রমুখ।

বাংলাঢোল প্রযোজিত ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নির্মাতা সাকিব রায়হান জানান, ঈদের দিন থেকে রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে প্রচার শুরু হবে ‘অপহরণ’-এর। চারদিনে চারটি পর্বে হাজির হবেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন থেকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ভয়ঙ্কর রাত’। এই গল্পটি শেষ হবে তিনটি পর্বে। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, অপর্ণা ঘোষ, শাহরিয়ার সজীব, ফারুক আহমেদ প্রমুখ।

বরাবরের মতো নতুন দুটি গল্পেও রহস্যের উন্মোচন করবেন গোয়েন্দা লাভলু মিয়া।

প্রচারের শুরু থেকে দর্শকের দৃষ্টি কেড়েছে সিরিজটি। সংশ্লিষ্টরা জানান, দর্শকের আগ্রহের কথা বিবেচনা করে ঈদের আনন্দ বাড়িয়ে দিতে লাভলু মিয়াকে পর্দায় ফিরিয়েছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo