1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ওপর উপন্যাস

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সুরের জাল গাঁথা এক অসাধারণ সাংস্কৃতিক অঙ্গনে। সেই সুরের জাদুতে শুধু সংগীতপ্রেমীরা নয়, সংগীতজ্ঞরাও মুগ্ধ হন। এবার এই প্রখ্যাত গায়িকার জীবন ও কীর্তি নিয়ে একটি উপন্যাস লিখেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির। এই উপন্যাসের নাম ‘মায়ার সিংহাসন’। এর মূল উপজীব্য রুনা লায়লার সংগীত জীবন, তার আবির্ভাব, সংগ্রাম এবং বিবর্তনের গল্প।

কথাসাহিত্যিক মুক্তাদির জানিয়েছেন, শিগগিরই অর্থাৎ ১৭ নভেম্বর এই গীতিনাটক-উপন্যাসটি প্রকাশিত হবে। এটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন। তিনি বলেন, ‘আমার মনে হয়, যখনই আমি রুনা লায়লার গায়ে গানে মনোযোগ দিই, আমি যেন অন্য এক সময়ে পৌঁছে যাই—একটি সময় যেখানে মানুষের সংখ্যা কম ছিল কিন্তু সুরের বিস্তার ছিল অসাধ্যার মতো। এই উপন্যাসের মধ্য দিয়ে আমি সেই সময়ের এক অসাধারণ যাত্রাকে তুলে ধরার চেষ্টা করেছি।’

রুনা লায়লা নিজে এই সম্পর্কে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এই উপন্যাসটি আমাকে নিয়ে লিখা হয়েছে, আমি আশা করি পাঠকরা এটা ভালো লাগবে। আমি চাই আপনাদের সবাই এই গল্প পড়বেন।’

চন্দ্রবিন্দু প্রকাশন তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘মায়ার সিংহাসন’ কেবল একটি উপন্যাস নয়, এটি সুরের মাধ্যমে মানুষের মনের অন্দরে প্রবেশের এক রোমাঞ্চকর যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভূতি, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব—সবকিছু মিলিয়ে এটি পাঠককে নিয়ে যাবে এক মায়াময় সুরলোকের ভেতর। লেখকের কলমে, শব্দ যেন সুরে রূপ নিয়ে প্রকাশ পায়, আর সুরের ভিতরেই জন্ম নেয় গল্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাংলা সাহিত্যে এই ধরনের গীতি-উপন্যাস এই প্রথম প্রবর্তিত, যা পাঠকদের জন্য নতুন এবং অনন্য এক সাহিত্য অভিজ্ঞতা। আশা করা হয়, এই বই রুনা লায়লার জীবন-সংগ্রাম, সুর ও কীর্তির অমর স্মারক হয়ে উঠবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo