1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আবার কমলো স্বর্ণের দাম প্রতিভরিতে ৩৬৭৪ টাকা

  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

দেশের বাজারে স্বর্ণের মূল্য আবার কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এখন থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম হ্রাস করা হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমে গেছে। একইভাবে, রূপার দামও নিম্নমুখী। এটি আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নিশ্চিত করেছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারিত হয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। বছরনতুন মান অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৯৯ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম কমিয়ে নতুন মূল্য হয়েছে এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা। এছাড়াও, সনাতন পদ্ধতির (প্রথাগত) এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৫৫ টাকা হ্রাস পেয়ে এখন নির্ধারিত হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির সভাপতি মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১২৪ টাকা কমে এখন নির্ধারিত হয়েছে ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৬৭ টাকা কমে হয়েছে ৪ হাজার ৭ টা টাকা। ১৮ ক্যারেটের রূপার দাম ৯৯১ টাকা কমে নতুন মূল্য ৩ হাজার ৪৭৬ টাকা। একইভাবে, সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৭৫৮ টাকা হ্রাস পেয়ে এখন ২ হাজার ৬০১ টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo