1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

গাইবান্ধায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে সন্দেহভাজন তিনজনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। এই ঘটনাটি শনিবার (১ নভেম্বর) গভীর রাতের দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে তিনজন ব্যক্তি গ্রামবাসীর চোখে দেখা গেছে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী এগিয়ে গেলে চোরচক্রের সদস্যরা দ্রুত পালানোর চেষ্টা করে। প্রাণ বাঁচাতে তারা রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। কিন্তু এলাকাবাসী তাদের ধাওয়া করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, মরদেহগুলি বর্তমানে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হলে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo