1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অর্থনৈতিক স্থবিরতার কারণে খালিশপুরে মাদক সিন্ডিকেটের বিস্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান সময়ে খুলনা-৩ আসনের ঝুলন্ত শিল্পাঞ্চল খালিশপুর এখন দেশের অন্যতম অবহেলিত ও দরিদ্র এলাকার মধ্যে পরিণত হয়েছে। এখানকার অর্থনৈতিক স্থবিরতা এবং মানুষের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে, যা তরুণ সমাজের ভবিষ্যতকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার রাতে খালিশপুরের বিআইডিসি রোডে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক বৃহৎ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রকিবুল ইসলাম বকুল বলেন, আমাদের এখানকার ব্যবসায়ীরা অনেক কষ্ট করে টিকে আছেন, তাঁরা শুধু বাতিটা জ্বালিয়ে রেখেছেন। বিভিন্ন কারখানা ও মিল বন্ধ হওয়ায় মানুষের কাছে এখন টাকা তেমন নেই। দোকান থাকা সত্ত্বেও বিক্রি কমে গেছে, ফলে এই অঞ্চলের মানুষ এখন খুবই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। তিনি আরও বলেন, এই অর্থনৈতিক অসহায়ত্বের সুযোগ নিয়ে এখন খালিশপুরে মাদকের ভয়ঙ্কর বিস্তার দেখা দিয়েছে। মাদক বিরোধী অভিযানে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে, কারণ এই লড়াইয়ে কোনো দল, মত বা পথের ভাগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদককে নির্মূল করতে হবে। বকুল জোর দিয়ে বলেন, মাদকদ্রবের সঙ্গে জড়িত যে কেউই হোক, কত প্রভাবশালী বা দলের হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আশ্বস্ত করেন, এই এলাকাকে মাদক মুক্ত বলতে ছাড়বে না তিনি, ইনশাআল্লাহ। ভোটের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি এখনো প্রার্থী নই। যখন প্রার্থী হবো, তখন ভোটের জন্য আসব। এখন আমি শুধু আপনাদের দুঃখ-দুর্দশার কথা শুনতে এবং সমাধানে সহায়তা করতে এসেছি। বিএনপি’র আন্দোলনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনে অসংখ্য নেতা ও কর্মী জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন। আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য থাকবে না। এর জন্য প্রয়োজন সচেতনতা, ঐক্য ও শক্তিশালী নেতৃত্ব। বন্ধ কারখানা পুনরায় চালু করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির দিকে আমাদের লক্ষ্য। সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল গফুর বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন মো: খলিলুর রহমান, মুফতি আঃ আজিম খায়ের, টি এম আলম চৌধুরী, মো: নুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জাহাঙ্গীর শেখ, আতাউর রহমান পপলু ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এই সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ ব্যবসায়ী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও এলাকার জনগণের উপস্থিতি খালিশপুরবাসীর পরিবর্তনের প্রত্যাশার প্রমাণ। বর্তমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে সবাই এখন একযোগে অন্ধকার থেকে আলোতে আসার উদ্যোগ নিচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo