1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

নগরীতে অবৈধ ইজিবাইক নির্মূলের জন্য কেসিসি’র অভিযান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নগরীর যানজট নিরসনের লক্ষ্যে, সোমবার খুলনা শহরে চলাচলরত অবৈধ ও অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইকগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে। এই কর্মসূচি খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং খুলনা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে পরিচালনা করে।

অভিযানের দ্বিতীয় দিন, মোট ২৩টি অবৈধ ও অনিবন্ধিত ইজিবাইক আটক করা হয়, যেগুলোকে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। এই অভিযানটি চালানো হচ্ছে নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বৃদ্ধির জন্য, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ অভিযান বাস্তবায়নে অংশ নেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মল্লিক তাজুল হক, কেসিসির লাইসেন্স অফিসার শেখ মোঃ দেলওয়ার হোসেনসহ বিভিন্ন লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপির পুলিশ সদস্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo