1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গত কয়েক মাসে ঘটে যাওয়া নানা ধরনের মামলা-মোকদ্দমা এবং অভিযোগ-পাল্টা অভিযোগের গল্প এখন শেষের পথে। মান-অভিমান শেষে স্ত্রী রিয়া মনিকে নিজ বাসায় বগুড়ায় নিয়ে যেতে পারেন হিরো আলম, কিন্তু এরপরেই নতুন এক নাটক শুরু হয়। অবশেষে, সকল সমস্যার সমাধান করে দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে তিনি মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন। হিরো আলম জানিয়েছেন, তিনি তার উকিলের মাধ্যমে ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন। দ্রুত তিন মাসের মধ্যে কোর্টের মাধ্যমে রিয়া মনির তালাকের কাগজ পেয়ে যাবেন। তিনি বলেন, ‘আর যদি কখনো রিয়া মনিকে বিবাহিত স্ত্রী দাবি করে মিডিয়ার সামনে আনা হয়, তাহলে আমি আপনাদের জুতাপেটা করব।’

গোসলের আগে হিরো আলম ফেসবুকে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত আমাকে দুধ নিয়ে আসতে বলছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাবনগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে আমি দুধ দিয়ে গোসল করব।’

তালাকের পর পরই অনেকের মনে প্রশ্ন উঠে, কীভাবে হিরো আলম আবার নতুন করে বিয়ে করবেন? তবে তিনি স্পষ্ট করেছেন, এখন আর বাচ্চাদের দেখাশোনা করার জন্য কোনো নতুন বিয়ের ভাবনা তার নেই। তিনি বলেন, ‘আমি এখন আর বিয়ে করব না। আমার তিন সন্তানকে সঠিকভাবে মানুষ করতে আমি একজন মায়ের খোঁজ করছি। আমি একা তাদের মানুষ করতে পারছি না। আগের দুই বিয়ে করেছিলাম, কিন্তু তারা আমাকে নানা কারণে আরেকটু স্টার হওয়ার জন্য ব্যবহার করেছে। তাদের মুখে বলত, তারা আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের আসল লক্ষ্য ছিল স্টার হওয়া। তাই সংসার টিকেনি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo