1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

সরকারের কোনও সিদ্ধান্তে বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণ্ণ হয়নি বলে জানাল সরকার

  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো ধরনের ক্ষতিসাধন বা বিনিয়োগকারীদের স্বার্থের ক্ষতি হবে, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে দিয়েছে যে, পাঁচ ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তবে, সরকারের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ব্যাংক একীভূত করার কাজে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনও উদ্যোগ সরকার গ্রহণ করেনি। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই বিষয়টি সম্পূর্ণই গুজব এবং ভিত্তিহীন। সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর খবর থেকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo