1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শহিদুল আলমকে অস্ত্রের মুখে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে দখলদার ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। আজ, বুধবার (৮ অক্টেবর) স্থানীয় সময় সকালে গাজায় অবস্থিত একটি নৌযান থেকে তাকে তুলে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী। এই নৌযানটি ছিল ফ্রিডম ফ্লোটিলার অংশ, যা গাজা উপত্যকার ওপর ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

শহিদুল আলম নিজে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় এ ঘটনা নিশ্চিত করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিও দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের সমুদ্র পথে বাধা দেওয়া হচ্ছে এবং আমি ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল গাজার জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহায়তা করছে। আমি আমার সব সহকর্মী ও বন্ধুদের অনুরোধ জানাই—প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আরও সংগ্রাম চালিয়ে যান।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যে জানা গেছে, দেশটির নৌবাহিনী শহিদুল আলমের বহনকারী নৌযান কনসেন্সসহ অন্যান্য নৌযানগুলোকে আটক করে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, তেলআবিব জানিয়েছে, গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করছিল এমন নতুন এক নৌবহরকে তারা বাধা দিয়েছে। ফ্লোটিলার সব নৌযান ও যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘অবৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের জন্য ব্যর্থ এই প্রচেষ্টা শেষ হলো। নৌযান ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। সব যাত্রীই নিরাপদ ও সুস্থ আছেন। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।’

এর আগে, বাংলাদেশ সময় আজ সকাল ৯টার কিছু পরে শহিদুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইসরায়েলিরা কনসেন্সের দিকে এগিয়ে আসছে।’ অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ‘ইসরায়েলি বাহিনী এগিয়ে আসছে।’

প্রায় এক সপ্তাহ আগে, ইসরায়েলি নৌবাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহর থেকে অন্তত ৪০টি নৌযান আটক করে। এটি ছিল গাজার অবরোধ ভাঙতে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওই অভিযানে প্রায় ৪৭৯ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী, তাদের মধ্যে অনেককে নির্যাতনও করা হয়। পরে তাদের তুরস্ক, গ্রিস ও স্লোভেনিয়ায় পাঠানো হয়। এর মধ্যে ইংরেজি জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।

অন্যদিকে, গাজা ফ্রিডম ফ্লোটিলার সর্বশেষ আপডেটে জানায়, তাদের নৌযানগুলোতে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। গাজার উদ্দেশে যাত্রা করা বেশ কিছু নৌকা তাকেও আটক করা হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি সেনারা কয়েকটি নৌযানে আঘাত হেনেছে এবং সংকেত বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo