1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

অভিনয় ছাড়ার পর রিজিক নিয়ে প্রশ্ন, যা বললেন তামিম মৃধা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমান সময়ের সুখ্যাত অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। তিনি ছিলেন একজন জনপ্রিয় ইউটিউবার ও গায়ক হিসেবেও। তবে বেশ কিছুদিন ধরে তিনি শোবিজ অঙ্গন থেকেও দূরে থাকছেন এবং ধর্মের পথে হাঁটছেন। তার বাহ্যিক রূপেও ব্যাপক পরিবর্তন এসেছে; এখন তিনি দাঁড়ি রাখছেন এবং নানা ধরনের ইসলামিক কনটেন্ট প্রকাশ করছেন।

তামিম মৃধাকে প্রায়ই বিভিন্ন সাক্ষাৎকারে দেখা যায়, যেখানে তিনি মূলত ইসলামিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি রোজকার জীবনে ধর্মের কাজগুলোতে মনোযোগী। সম্প্রতি তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর ভক্তদের মধ্যে রিজিক নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর জবাবে তিনি নিজেস্ব অভিজ্ঞতা ও ভাবনা ব্যক্ত করেছেন।

সম্প্রতি ওমরাহ পালন করে তিনি নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, অনেকেই তাঁর রিজিকের অবস্থা নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি ভাবি, আসলে রিজিক কি?’ তিনি বলেন, ‘ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি—এসবই আমার রিজিক। আমি যেন শান্তি পেয়ে থাকি, সন্তুষ্ট থাকতে পারি, এটাই আসল রিজিক।’

তামিম আরও যোগ করেন, ‘আল্লাহকে এবং নিজের প্রতি সন্তুষ্টির মাঝে আমি আমার সবথেকে প্রিয় স্থান খুঁজে পাই। এটাই আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ, আলহামদুলিল্লাহ।’

শেষে তিনি দোয়া জানিয়ে বলেন, ‘আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত এক বার এই অবস্থানে আসার তৌফিক দেন, আমিন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo