1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আরএসএসের প্রতিষ্ঠাতা ‘ভারত মায়ের মহান সন্তান’: প্রণব

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮

ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রতিষ্ঠাতাকে ‘ভারত মায়ের মহান সন্তান’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে মাল্যদানকালে এমন মন্তব্য করেন প্রণব।

নাগপুরে হেডগেওয়ারের জন্মস্থানে গিয়েছিলেন প্রণব মুখার্জি। সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সরসঙ্ঘচালক মোহন ভাগবত। এরপর বাসভবনটি ঘুরিয়ে দেখান সাবেক প্রেসিডেন্টকে। পরিদর্শকের ডায়েরিতে প্রণব লিখেছেন, ‘ভারত মায়ের মহান সন্তানকে সম্মান ও শ্রদ্ধা জানতে এসেছি আমি।’

১৯২৫ সালে বিজয়া দশমীর দিন সূচনা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের। এই সংগঠন প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র কেশব বলিরাম হেডগেওয়ার। মূলত হিন্দু জাতীয়তাবাদকে ভিত্তি করে দলটির পথচলা। পরে একাধিক শাখা সংগঠনের মাধ্যমে ভারতজুড়ে বিশাল নেটওয়ার্ক তৈরি করে দলটি। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি’র আদর্শিক অভিভাবক মনে করা হয় দলটিকে। সূত্র: জি নিউজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo