1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কেবল চাকরি করার জন্য নয়—এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কোনওভাবেই শুধু চাকরি করার জন্য জন্ম নেয়নি। বরং তার মূল লক্ষ্য হলো নিজে উদ্যোক্তা হওয়া। তাই আমাদের অবশ্যই সেই সুযোগ তৈরি করতে হবে, যেন সবাই প্রচেষ্টার মাধ্যমে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

তিনি আরও বলেন, আজকের দিনে অনেক রকমের উদ্যোক্তা দেখা যায়। আমরা কারও নাম বা তালিকা ধরে রাখিনি, কারণ জনগণের মধ্যে দারুণ সম্ভাবনা লুকিয়ে আছে। সবচেয়ে বড় বিষয় হলো প্রযুক্তির ব্যবহার, যা আমাদের পৃথিবীর সঙ্গে আরও প্রত্যক্ষভাবে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তির যথাযথ ব্যবহারই অপরিহার্য।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত সক্ষমতার ভিত্তিতে যেখানে যেতে চায়, সেখানে পৌঁছাতে সক্ষম হোক। তিনিবিশ্বাস প্রকাশ করেন যে, পিকেএসএফ নতুন ভবনসহ নতুন যাত্রা শুরু করবে, যা দেশজুড়ে উদ্যোক্তা তৈরির পথ সুগম করবে এবং সত্যিই পরিবর্তনের সূচনা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo