1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কেএমপি’র আট থানায় ওসি বদলি একসাথে

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পদের রদবদল হয়েছে। এই পরিবর্তন বৃহস্পতিবার কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত আদেশ মাধ্যমে কার্যকর হয়। পুলিশ সূত্র জানিয়েছে, প্রশাসনিক কারণে এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুতই তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এ রদবদলে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে সোনাডাঙ্গা থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে খুলনা সদর থানায়, খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুমকে লবণচরা থানায়, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশারকে আড়ংঘাটা থানায়, লবণচরা থানার ওসি মোঃ তোহিদুজ্জামানকে হরিণটানা থানায়, আড়ংঘাটা থানার ওসি মোঃ তুহিনুজ্জামানকে খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে সোনাডাঙ্গা থানায়, দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায় এবং খালিশপুর থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে দৌলতপুর থানায় বদলী করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন কার্যকর করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) বলেন, এই রদবদল নিয়মিত প্রক্রিয়ার অংশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব শিগগিরই তাদের নতুন কর্মস্থলে যোগ দেবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo