1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে নারী অপহরণের অভিযোগ

  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি ভারতের কোচির এনার্কুলাম এলাকায় একটি জনপ্রিয় বারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে এক নারী প্রযুক্তিবিদকে অপহরণ ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এই ঘটনার পর এনার্কুলাম থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির মধ্যে একজন হলেন মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেত্রী লক্ষ্মী মেনন। তার সঙ্গে আরো তিনজন ব্যক্তিকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়। 

এনাকারুলামের পুলিশ জানিয়েছে, বারে হাতাহাতির প্রতিশোধ হিসেবে ভুক্তভোগীকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে এসে মারধর করা হয়। বর্তমানে এই মামলার মূল হোতা হিসেবে চিহ্নিত অভিনেত্রী লক্ষ্মী মেনন আত্মগোপনে রয়েছেন। অন্যদিকে, পুলিশ তিনজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সূত্রের মতে, এনার্কুলাম এলাকায় বাসকারী প্রযুক্তিবিদ আলিয়া শাহ সলিম অভিযোগ করেন, সংঘর্ষের সময় তিনি ও তার বন্ধুদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঝগড়া রাস্তায় ছড়িয়ে পড়লে তারা যাওয়ার চেষ্টা করেন, তখনই অভিযুক্তরা তাদের লক্ষ্য করে ধাওয়া করে।

রাত সাড়ে ১১টার দিকে এনার্কুলাম উত্তর রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিযোগকারীর গাড়ি থামিয়ে তাকে জোরপূর্বক বাইরে ডেকে আনা হয়। এরপর তার মুখ বাঁধা হয় ও মারধর করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের সময় ব্যবহৃত গাড়িটি শনাক্তের প্রক্রিয়া চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত থাকাকালীন সময়েই এই পরিস্থিতি ঘটেছে।

অভিনেত্রী লক্ষ্মী মেনন ২০১১ সালে পরিচালক বিনয়নের ‘রাঘাবন্তে স্বত্তম রাজিয়া’ সিনেমার মাধ্যমে মালায়ালাম সিনেমায় আত্মপ্রকাশ করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুন্দরপান্ডিয়ান’, ‘কুট্টি পুলি’, ‘জিগারথান্ডা’, ‘মিরুথান’সহ বেশ কয়েকটি মালয়ালাম ও তামিল সিনেমা। এই ঘটনার পর থেকে তিনি আলোচনায় রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo