1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

নূর খান: এক হাজার আটশ’র বেশি গুমের অভিযোগ এখন পর্যন্ত

  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গুমের শিকার হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত অন্তর্বর্তী সরকারের গুম কমিশন এখন পর্যন্ত ১৮০০ এর বেশি অভিযোগ পেয়েছে। এই অভিযোগের মধ্যে প্রায় ৩০০ ভুক্তভোগীর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে গুম দিবস উপলক্ষে অনুষ্ঠিত ‘রিপ্রেশন টু রেভলুশন’ শীর্ষক আলোচনায় এই তথ্য জানিয়েছেন গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান।

নূর খান বলেন, এই কমিশনের কাজ তদন্ত করা নয়। ফলে আমরা রিমান্ড বা গ্রেপ্তারের ক্ষমতা নেই। আমাদের মূল কাজ হলো তথ্য সংগ্রহ ও অনুসন্ধান। ভুক্তভোগী, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।

তিনি আরও বলেন, যারা এই গুমের জন্য নির্দেশনা দিয়েছেন বা সংশ্লিষ্ট ছিলেন, তাদের অনেককেই এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে।

নূর খান জানিয়েছেন,প্রায় ৩০০ ভুক্তভোগীকে ধরে নিয়ে কোথায় রাখা হয়েছে এবং তাদের নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু তথ্য পরিষ্কার হয়েছে। তবে গুমের শিকার ব্যক্তিদের কোথায় রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাদের কারা নিয়ে গিয়েছিল, সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ফাঁক এখনো রয়ে গেছে।

তনি বলেন, আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কমিশন তাদের কাজের একের কিছু অংশের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবে। তবে, এক হাজার ৮০০ অভিযোগের সামগ্রিক প্রতিবেদন একযোগে দেওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo