1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

অভিনেত্রীর বিরুদ্ধে নারীর অপহরণের অভিযোগ উঠেছে

  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সম্প্রতি ভারতের কচি শহরের এনার্কুলাম এলাকায় এক বারে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঝগড়ার জেরে এক নারী প্রযুক্তিবিদকে অপহরণ করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী এনার্কুলাম থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জনপ্রিয় মালায়ালাম সিনেমার অভিনেত্রী লক্ষ্মী মেননকে প্রধান অভিযুক্ত করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এছাড়া তার তিন বন্ধুও অভিযুক্ত অবস্থানে রয়েছে।

এনার্কুলাম থানার পুলিশ জানিয়েছে, ওই নারী অপহরণের মূল ঘটনাটি ঘটে হাতাহাতির প্রতিশোধ হিসেবে। ভুক্তভোগী নারীকে অপহরণ করে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন অভিযুক্তরা। বর্তমানে এই মামলার প্রধান হোতা হিসেবে অভিযুক্ত অভিনেত্রী লক্ষ্মী মেনন আত্মগোপনে থাকলেও পুলিশ তার বিকল্প হিসেবে তার তিন বন্ধুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত আলুভার বাসিন্দা প্রযুক্তিবিদ আলিয়া শাহ সলিম অভিযোগটি দায়ের করেন। তার অভিযোগে জানা যায়, এনার্কুলাম এলাকার এক বারে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। তর্কবিরোধ যখন রাস্তায় ছড়িয়ে পড়ে, তখন অভিযোগকারীর এবং তার বন্ধুদের গাড়ি পিছু নেয় অভিযুক্তরা। এরপর রাত সাড়ে ১১টার দিকে উত্তর রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিযোগকারী গাড়ি থামানো হয়। তার পর তাকে জোর করে টেনে বের করে আনা হয়। আলিয়ার মুখ বাঁধা হয় এবং মারধর করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের ঘটনাকালীন ব্যবহৃত গাড়িটিকে শনাক্ত করার কাজ চলছে।

প্রসঙ্গত, লক্ষ্মী মেনন ২০১১ সালে পরিচালক বিনয়নের ‘রাঘাবন্তে স্বত্তম রাজিয়া’ ছবির মাধ্যমে মালায়ালামে অভিনয় জীবন শুরু করেন। তিনি ‘সুন্দরপান্ডিয়ান’, ‘কুট্টি পুলি’, ‘জিগারথান্ডা’, ‘মিরুথান’সহ বেশ কিছু জনপ্রিয় মালয়ালাম এবং তামিল ছবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo