1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বঙ্গোপসাগরে লঘুচাপ: বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

অস্টমের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছেপিঠে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব এখন দেশের সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি করতে নির্দেশ দিয়েছেন আবহাওয়া অফিস।

রোববার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। ফলে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ আশেপাশের সমুদ্রাঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছাকাছি এলাকায় এই ঝুঁকি বেশি। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে।

এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনগুলো দেশের সামুদ্রিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। সকলে যেন সচেতন থাকেন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন, সেটি আবহাওয়া বিভাগ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo