1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ধানমন্ডিতে ফুল দিতে গিয়ে রিকশাচালক কারাগারে, জামিন পেলেন

  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছেন। আজ রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। এদিন তার পক্ষে জামিনের জন্য আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি।

এর আগে, গত শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করেছিলেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। মামলার প্রত্যক্ষদর্শী ও বাদীর জিজ্ঞাসাবাদে জানা গেছে, আজিজুর রহমান মামলার গুরুত্বপূর্ণ সন্দেহভাজন। তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঘটনাটি ঘটে, গত শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে যান আজিজুর রহমান। সেখানে স্থানীয় কিছু বিস্তারিত জনতার হাতে গণপিটুনি শিকার হন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকার মিছিল পথে ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন বেলা আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা ছুড়লে, গুলির একটি পেছন থেকে তার শরীরে ঢুকে যায়। তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা চলে। তার চিকিৎসা শেষে তিনি পুরোপুরি সুস্থ হন।

এ ঘটনার পর, চলতি বছর ২ এপ্রিল, ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলার নথিতে তিনি অভিযোগ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo