1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

এপ্রিল মাসে ভোট হলে নতুন সরকারকে বিশাল বিপদে পড়তে হবে: শামা ওবায়েদ

  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যে সরকারই গঠন হোক না কেন, নতুন সরকারকে বিশাল বিপদের মধ্যে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এর কারণ হিসেবে তিনি বলেন, মাত্র এক মাস পরই সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে।

নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন শামা ওবায়েদ। আজ দুপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন, ‘এপ্রিল মাসে নির্বাচন দিতে চাচ্ছেন, এটা বাস্তবসম্মত কি না, আমি ইউনূস সাহেব ও তাঁর টিমকে ভেবে দেখতে বলব। কারণ, ফেব্রুয়ারি মাস যদি রমজান মাস হয়, ওই সময় মানুষ রোজা নিয়ে থাকবেন। রমজান মাসে ইলেকশনের ক্যাম্পেইন করা কতটুকু বাস্তবসম্মত, সেটাও এই সরকারের ভেবে দেখতে হবে। তারপরে ঈদ। ঈদের পর আপনারা নির্বাচন দিচ্ছেন।’

এপ্রিল মাসকে নির্বাচন আয়োজনের অনুপযোগী সময় বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। তাঁর ভাষ্য, ‘এপ্রিল ঝড়বৃষ্টি ও বিভিন্ন পরীক্ষার মাস। সুতরাং বিভিন্ন বাস্তবসম্মত কারণে এই মাস বাংলাদেশের জনগণ, ভোটার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে আমার মা-বোনদের জন্য ও ইয়ং জেনারেশনের জন্য সমীচীন হবে কি না, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আবার ভেবে দেখতে হবে। আপনারা যেই নির্বাচন এপ্রিল মাসে দিতে পারবেন, সেই নির্বাচন জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে রোজার আগেও দিতে পারবেন। ডিসেম্বর মাসেও দিয়ে দিতে কোনো সমস্যা নেই।’

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন, আফজাল হোসেন খান, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল তালুকদার, আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo