1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আ.লীগ ক্ষমতায় থেকে শেয়ারবাজার ধ্বংস করেছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার দেশের শেয়ারবাজার ধ্বংস করেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে দলটির নেতাকর্মীরা শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এসব লুটপাটের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কখনোই ব্যবস্থা নেয়নি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও সুরক্ষায় আগামীর করণীয় বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর এস এম ইকবাল হোসনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জমান রতন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল আলম ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেয়ারবাজার ধসে পড়ে। আওয়ামী লীগ ও লুটপাট একে অপরের সঙ্গে জড়িত। ১৬ বছরে আমরা দেখেছি কিভাবে সালমান এফ রহমানরা শেয়ারবাজারে লুটপাট করেছে। সাধারণ মানুষ পুঁজি হারিয়ে পথে বসে গেছে।

বর্তমান অবস্থা থেকে শেয়ারবাজার উত্তরণের জন্য পূর্ণাঙ্গ কমিশন গঠনের দাবি করেন বক্তারা।  তারা বলেন, এই কমিশনে যারা থাকবেন তারা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে সমস্যা চিহ্নিত করবেন এবং সমাধান করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo