1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

দেশ ছাড়ছেন মন্ত্রী- এমপি- আমলা ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

সরকার ও আওয়ামী লীগকে বিপদের মুখে রেখে দেশ ছেড়ে পালাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও ব্যাবসায়ী নেতারা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৪ আগস্ট রবিবারের টিকেট বুকিং রেজিস্ট্রার সূত্র এমনটিই বলছে।

টিএমএ’র হাতে আসা এমন একটি তালিকায় দেখা গেছে, আজ রবিবার দেশ ছাড়ছেন ১৭ জন ভিআইপি, সিআইপি। এই তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন। আজ ভিআইপি লাউঞ্জ-১ রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উড়বেন তাদের মধ্যে আছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এরা সবাই যাচ্ছেন স্বস্ত্রীক।

এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন-সাবেক এমপি নূর ই হাসনা লিলি চৌধুরী ও সাবেক এমপি মোঃ হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন, এমবিএম এর এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টাইলস এর এমডি ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপ এর চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম, সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মো জসিম উদ্দিন ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশত্যাগ করেছেন। আগামী ২ দিনে আরও যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo