1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
৭ জুন বাজেট অধিবেশন: সংসদে পেশ হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পবিত্র ঈদুল আজহার জন্য ২৫ মে থেকে ৩১ মে টানা সাত দিন সরকারি ছুটি রেললাইনের ঘেঁষে কোরবানির হাট বসানো যাবে না: রেল মন্ত্রণালয় ইসলামপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড; প্রধান আসামি সাদিক খালাস জামালপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি সাদিক খালাস সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু; গ্রেফতারি পরোয়ানা জারি মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন রাজধানীর সব ভবনে সৌর প্যানেল বসানোর উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্যাগ, ড্রেস ও ফুটওয়্যার বিতরণের উদ্যোগ

জামায়াতকে নিষিদ্ধের নিন্দা মির্জা ফখরুলের

  • আপডেটের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত নিন্দনীয়, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এ ধরনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় করে এর দায় বিরোধী দলের ওপর চাপাতে চায়।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, যখন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আন্তর্জাতিক সংগঠন সরকারকে জবাবদিহি করতে বলছে; তখনই বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ও চাপে রাখতে বিরোধী দলের ওপর দায়দায়িত্ব চাপানোর অংশ হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
মির্জা ফখরুল আরও বলেন, বহুদলীয় ব্যবস্থায় একেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন নীতি, আদর্শ ও কর্মসূচি থাকাটাই স্বাভাবিক। বল বা শক্তি প্রয়োগ না করে রাজনীতির মাঠে জনগণের সমর্থনে রাজনৈতিকভাবে তা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করাই রাজনৈতিক দলের কাজ। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নির্মূল কিংবা নিষিদ্ধ করতে সিদ্ধহস্ত।

বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দল বা সংগঠন করার অধিকার রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই সাংবিধানিক অধিকারবলে তারা যেকোনো রাজনৈতিক দল, সংগঠন করতেই পারে। আন্তর্জাতিক মানের ন্যায়সংগত ও বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো রাজনৈতিক দলকে অপবাদ দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা অন্যায় এবং সংবিধানসম্মত নয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo