1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

অধ্যক্ষের পদ নিয়ে দ্বন্দ্ব, অস্ত্র ঠেকিয়ে মারধরে অভিযোগ

  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

নাটোরের গুরুদাসপুরে আদালত থেকে ফেরার পথে বাবুল আক্তার (৪২) নামের এক ব্যক্তিকে পথরোধ করে হাতুরি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে সাইদুল ইসলামের বিরুদ্ধে। তারা দুজনেই গুরুদাসপুরের সরকারি বঙ্গবন্ধু বিএম কলেজের অধ্যক্ষ দাবি করে আসছেন। অধ্যক্ষ পদ নিয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

বুধবার (২৬ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে নাটোর সদর উপজেলার গুনাইঘাটি এলাকার হুসেনের আমবাগানের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবুল নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বাবুল আক্তার ইত্তেফাককে বলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের নিয়োগপ্রাপ্ত বৈধ অধ্যক্ষ আমি। অধ্যক্ষ দাবি করা সাইদুল ইসলামের দায়ের করা একটি মামলার শুনানিতে গিয়েছিলাম। আদালত থেকে ফেরার পথে দুটি সিএনজি পথ আটকায়। এরপর সাঈদুল ইসলামের নেতৃত্বে নাজমুল নামের এক যুবক আমার মাথায় পিস্তল ঠেকান। এ সময় আমার হাটু ও কোমরে হাতুরি দিয়ে আঘাত করা হয়।

নাটোর সদর হাসপাতালের চিকিৎসক বলেন, বাবুল আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাইদুল বলেন, মামলার শুনানিতে অংশ নিলেও আমি বাবুল আক্তারের ওপর হামলার কোনো হামলা করিনি। আমি নিজেও এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

সরকারি বঙ্গবন্ধু কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, কলেজের অধ্যক্ষ পদ নিয়ে তাদের দুজনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। তবে বাবুল আক্তারের ওপর হামলা হয়ে থাকলে সেটি দুঃখজনক ঘটনা।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo