1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

অনলাইন অধিকার কর্মীর গ্রেফতারের দাবিতে হেফাজতের পোস্টার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

গত কাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারাদেশের বিভিন্ন এলাকায় হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মীরা জন সংযোগ করে এবং জন সংযোগ চলাকালীন সময়ে তারা সারাদেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে যুক্তরাজ্য প্রবাসী ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট এমডি শাহ আলম মিয়া কে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে এক ধরনের পোস্টার লাগিয়ে দেয়।

উক্ত পোস্টার এ লিখা ছিলঃ “মহান আল্লাহ, নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারী নাস্তিক, মুরতাদ, কাফের ও ইসলামের শত্রু এমডি শাহ আলম মিয়া-কে দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দাও দিতে হবে। প্রচারেঃ হেফাজত ইসলামি বাংলাদেশ”

এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে এ ধরনের পোস্টার দেখে ব্লগার ও লেখক কমিউনিটির ব্যক্তিরা এক ধরনের চাঁপা আতঙ্কের মধ্যে আছেন। অনেকেই ভয় পেয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এমডি শাহ আলম মিয়া একজন অধিকার কর্মী। তিনি ধর্মীয় গোঁড়ামি ও সমকামী অধিকার নিয়ে সোচ্চারও বটে। ব্যক্তিগত ব্লগ ছাড়াও বিভিন্ন ম্যাগাজিন ও ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে সমাজের নানা ধরনের অসঙ্গতি, মানবাধিকার, সমকামীদের অধিকার নিয়ে নিয়মিত লেখালেখি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo