1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘ইসরায়েল প্রতিশোধ নেবে, আমরা শুধু দেখবো’ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

‘হামাস একটি সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে ইসরায়েলের পক্ষে ফেসবুকে মন্তব্য করায় চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৬ অক্টোবর) সকালে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এর আগে উপজেলার কালির বাজার কলেজের ওই শিক্ষক তার নিজ নামের ফেসবুক আইডি থেকে বেসরকারি একটি টেলিভিশনের ফেসবুক পেইজে পোস্ট করা নিউজের নিচে মন্তব্য করেন।

মন্তব্যে লেখেন, ‘হামাস একটা সন্ত্রাসী সংগঠন। ইসরায়েল কঠোর হস্তে সন্ত্রাস দমন করবে। সন্ত্রাসীদের সঙ্গে কোনও আপস নেই। হামাস এক দিনে ৭০০ লোক হত্যা করেছে। এবার ইসরায়েল প্রতিশোধ নেবে। আমরা শুধু ভিডিও দেখবো। উভয়পক্ষ মানুষ মারার খেলায় মেতে উঠেছে।’

এই শিক্ষক আরেকটি মন্তব্যে লেখেন, ‘মৌমাছির চাকে ঢিল মেরে আল্লাহকে ডাকলে কী লাভ হবে? ইসরায়েল চরম প্রতিশোধ নেবে। এটা কোনও দিনও থামবে বলে মনে হয় না।’

তার এমন মন্তব্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এরপর থেকে কলেজ শিক্ষার্থী ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয়। এদিকে শিক্ষার্থী ও আশপাশের এলাকার মানুষের প্রতিবাদে ওই শিক্ষক গা ঢাকা দেন।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় যান ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে, ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম।

এলাকা পরিদর্শন শেষে কলেজ শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে কলেজ মিলনায়তনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান পূর্বক শিক্ষার্থীদের নিয়ে একটি শান্তি সমাবেশ করেন।

কালির বাজার কলেজের অধ্যক্ষ মো. হাফিজ আল মামুন বলেন, অভিযুক্ত শিক্ষক আমার কলেজে একটি বিভাগের দায়িত্বে রয়েছেন। তার এমন আচরণ সত্যি দুঃখজনক। আমি কলেজের গভর্নিং বডির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। বর্তমানে অভিযুক্ত শিক্ষক অনুপস্থিত রয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo