1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

মুন্নির রুপে মুগ্ধ নেটদুনিয়া

  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নির কথা মনে আছে? হ্যা ৮ বছর আগেকার সেই ফুটফুটে মেয়েটির আসল নাম হার্সালি মালহোত্রা। ছোট্ট সে মুন্নির মনকাড়া অভিনয় আর মায়াভরা মুখ অবশ্যই কারো ভুলে থাকার উপায় নেই। আর এখন তো সে রূপে-গুণে রীতিমতো পাল্লা দেন বলিউডের অনেক অভিনেত্রীদের। বলিউডের ভাইজান সালমান খানের কাঁধে চড়ে ঘুরে বেড়ানো মেয়েটি এখন আগের থেকে অনেকটাই বড় হয়েছে। তবে পর্দায় তার দেখা না মিললেও হার্ষালী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি তার বর্তমান রুপের ছবি ভাইরাল হয়েছে। আর তাতেই মুগ্ধ নেটদুনিয়া।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে রূপে-গুনে উচ্চতায় অনেকটাই বড় হয়েছেন হার্ষালী মালহোত্রা। একাধিক সিনেমার প্রিমিয়ারেও দেখা যায় তাকে। সম্প্রতি ‘সেলাম ভেঙ্কি’ সিনেমার প্রিমিয়ারেও উপস্থিত হয়েছিলেন হার্ষালী।

এই মুহূর্তে নেটদুনিয়ায় পর্দার মুন্নির একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে। আর তাতেই আবার আলোচনায় এলেন তিনি। উল্লেখ্য ‘ভাইরাল ভয়ানী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে অভিনেত্রীর সে ছবি।

এদিন ছোট্ট মুন্নিকে সাদা প্রিন্টেড কুর্তি ও বেগুনি রঙের লেগিন্সে দেখা গিয়েছিল। হাসিমুখেই ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo