1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন

পরীকে বিয়ের প্রস্তাব দিলেন মোহম্মদ আশরাফুল!

  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরীমণির রূপে সবসময়ই মুগ্ধ লাখো মানুষ। পসিটিভ ভাবনার এই অভিনেত্রীকে ব্যক্তিগত কোন সমস্যাতেই বিচলিত হতে দেখা যায় না। অনেকদিন থেকেই শরিফুল রাজের সঙ্গে ছাদ আলাদা করে ছেলেকে নিয়ে একাই থাকছেন তিনি। এর আগে রাজের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনে সংসার ভাঙার কথাও বলেছেন পরী। এর মাঝেই আচমকা পরীকে ষষ্ঠতম বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন প্রাক্তন ক্রিকেট তারকা মোহম্মদ আশরাফুল।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ঈদ উপলক্ষ্যে আয়োজিত টক শো-তে একইসঙ্গে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন পরীমণি ও আশরাফুল। সেখানে নায়িকাকে বিয়ের প্রস্তাব দেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তবে সবটাই ঘটেছে মজার ছলে।

ওই শো তে সঞ্চালক সাজু খাদেম ক্রিকেট তারকার কাছে জানতে চান, তিনি কখনও কোনও মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছেন কিনা। জবাবে আশরাফুল জানান, না। তিনি জীবনে একবারই একটি মেয়েকে সরসারি বিয়ের প্রস্তাব দিয়েছেন। আর সেই মেয়ে আর কেউ নয়, তার সহধর্মিনী। এরপরই সঞ্চালক আশরাফুলকে নির্দেশ দেন পরীমণিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য।

নাটকীয় ভঙ্গিতে আশরাফুল বলেন- ‘আপনি কি সিঙ্গেল? কারণ আমার বাসা থেকে বিয়ের চিন্তা করছে। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আপনি সিঙ্গেল হলে হয়তো আমার বাসা থেকে প্রস্তাব পাঠাবে’। আশরাফুলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে পরীমনি প্রথমে চুপ থাকলেও পরে হেসে উঠেন।

২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। ২০২২-এর জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে গোপন বিয়ের কথা ফাঁস করেন দুজনে। পরে সামাজিকভাবে ফের বিয়ে সারেন রাজ-পরীমণি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo