1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

‘আফগানিস্তানের চেয়ে একধাপ পিছিয়ে বাংলাদেশ’

  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। চট্টগ্রামে চলমান ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা। তবে টাইগারদের বিপক্ষে সিরিজ জয় সহজ ছিলো না বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের বোলিং কোচ হামিদ হাসান।

সোমবার (১০ জুলাই) শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে হামিদ ‘তাদের সহজে হারাইনি। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করতে হয়েছে এবং এভাবেই আমরা তৈরি হয়েছি।’

তবে বাংলাদেশের চেয়ে নিজদের এগিয়ে থাকার কথা জানিয়ে আফগান বোলিং কোচ আরও বলেন, ‘আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। তাদের চেয়ে সম্ভবত এক ধাপ এগিয়ে ছিলাম আমরা। এ কারণেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo