1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রথম ওয়ানডের টিকিটে ভুল পতাকা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

একদিন বাদেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন  ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বুধবার (১ মার্চ) দুপুর ১২টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। তার আগে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে সেই ম্যাচের টিকিট বিক্রি। তবে সেই টিকিটেই এবার বড় এক ভুল করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিটে ইংল্যান্ডের পতাকার জায়গায় যুক্তরাজ্যের পতাকা ব্যবফার করেছে বিসিবি।

প্রকৃত পক্ষে যুক্তরাজ্য গঠিত ইংল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে।সাধারণত অলিম্পিকের মতো আসরগুলোতে ইংল্যান্ডের অ্যাথলেটরা যুক্তরাজ্যের হয়ে অংশ নেন। তবে ক্রিকেট আর ফুটবলের পৃথক অ্যাসোসিয়েশন বা ফেডারেশন রয়েছে প্রতিটি দেশেরই, তাই এই দুটি খেলায় স্বতন্ত্রভাবেই অংশ নেয় তারা।
শুধুমাত্র ইংল্যান্ডের হয়ে অংশ নিলে সেখানে সাদা রঙের উপর লাল ক্রস চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করা হয়। তবে প্রথম ওয়ানডের টিকিটে বিসিবি যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo