1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

ওটিটিতে কত কোটিতে বিক্রি হলো ‘পাঠান’!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের ‘পাঠান’। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাঠানের ঝুলিতে পড়েছে ৬৬৭ কোটি রুপি। সব রেকর্ড ভেঙে ফেলে পাঠান এখন বলিউডের সবচেয়ে হিট ছবি। নতুন খবর হল, এবার ওটিটিতে আসতে চলেছে পাঠান। অ্যামাজন প্রাইমেই নাকি দেখা যাবে এই ছবি। তবে, ঠিক কবে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মুক্তির ৭ দিনে ‘পাঠান’ সিনেমাটি অনেক রেকর্ড করেছে। ভারতের বক্স অফিসে হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে দ্রুত ৩০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে সিনেমাটি।

একগুচ্ছ রেকর্ড ঝুলিতে পুরেছে শাহরুখ খানের কামব্যাক ছবি। ছুটির দিনে মুক্তি না পেয়েও বক্স অফিসে পেয়েছে দারুণ ওপেনিং। দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ১০৬ কোটি টাকা।

‘পাঠান’ যশরাজ ব্যানারে তৈরি প্রথম ছবি যা প্রথম দিনে সর্ব্বোচ্চ ব্যবসা করেছে। শাহরুখ খানের প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের প্রথম ছবি, যা মুক্তির দিন এবং তার পরের দিনে এত আয় করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি, দীপিকা পাড়ুকোন ১৫ কোটি রুপি ও জন আব্রাহাম ২০ কোটি রুপি নিয়েছেন। সিনেমাটিতে বলিউড সুপারস্টার সালমান খান অতিথি চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি। পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ৬ কোটি রুপি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo