1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

‘এবারের বিপিএলের উইকেট অনেক ভালো’

  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয় নানা বিতর্ক। ডিআরএস না থাকাসহ কয়েকটি ইস্যুতে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তবে আগের আসরগুলোর তুলনায় এবার রান ভালো হওয়ায় মিরপুরের উইকেটের প্রশংসা করলেন সাকিব।

মিরপুরের উইকেটের প্রশংসা করে সাকিব বলেন, ‘দেখুন এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এতো ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এতো বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’

চলমান বিপিএলে রান পেয়েছে তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তর মতো তরুণ দেশি ব্যাটাররা। তবে বোলাররা উইকেট না পাওয়ায় বেশ হতাশ সাকিব। তিনি আরও বলেন, ‘অনেকেই ভালো খেলছে। আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে। লোকাল ব্যাটাররা ভালো ব্যাটিং করছে, এটা আমাদের জন্য ভালো একটা দিক। অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকে। উইকেট ভালো, তাই ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। দেখুন আগে ৩০-৪০ হতো এখন ৭০ হচ্ছে। এরপর ওরা এটাও শিখে যাবে যে কীভাবে একশ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখে নিতে হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo