1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে: তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যাদের পরাধীনতা থেকে আমরা স্বাধীন হয়েছিলাম সেই পাকিস্তানকে অনেক আগেই বাংলাদেশ মানবিক, অর্থনৈতিক, সামাজিকসহ সব সূচকে অতিক্রম করেছে, মানব উন্নয়নের অনেক সূচকে ভারতকেও ছাড়িয়েছে। এমন কি করোনার সংগ্রামের মধ্যেও আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ প্রকাশিত উপাত্ত অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে ‘শেরাটন ঢাকা’ হোটেলে ‘ডিপ্লোম্যাটস পাবলিকেশন’ আয়োজিত ‘ডিপ্লোম্যাটস নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভাবেই দেশের অগ্রগতি তুলে ধরেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর যে দেশকে অনেকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বে ‘ইকনোমিক টাইগার’ হিসেবে উঠে এসেছে।’

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, কোরিয়া, ব্রুনেই, যুক্তরাজ্যসহ প্রায় বিশটি দেশের কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুষ্ঠানের আয়োজক সংস্থা প্রকাশিত ডিপ্লোম্যাটস ম্যাগাজিনের প্রশংসা করে বলেন, ম্যাগাজিনটি বাংলাদেশের সাথে বিদেশি কূটনীতিকদের সেতুবন্ধ আরও দৃঢ় করতে ভূমিকা রাখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo