1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

কৃতি শ্যাননের প্রেমে প্রভাস!

  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

২০২৩ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা ‘আদিপুরুষ’ ছবির। এই সিনেমাতেই এক সঙ্গে দেখা যাবে প্রভাস ও কৃতি শ্যাননকে। ছবির সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে।

এই গুঞ্জনের উৎস ‘কফি উইথ করণ’। কিন্তু হঠাৎ কেন এমন গুঞ্জন? গুঞ্জনের শুরু করণ জোহরের শো ‘কফি উইথ করণ ৭’ থেকে। যেখানে কৃতি কোনো তারকাকে ফোন করার রাউন্ডে প্রভাসকে একটি কল করেছিলেন। সেই থেকেই শুরু।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে বলেছে, ‘আদিপুরুষ’ ছবির সেটে প্রথম দিন থেকেই অত্যন্ত ভালো সম্পর্ক গড়ে উঠেছে কৃতি এবং প্রভাসের মাঝে। প্রভাসের মতো লাজুক মানুষকে কৃতির সঙ্গে খুব প্রাণবন্তভাবে কথা বলতে দেখা গেছে। তাদের বন্ধুত্বের মাঝে যে বিশেষ কিছু আছে তাতে কারও সন্দেহ নেই। কিন্তু দুজনেই নিজেদের বুঝতে সময় নিচ্ছেন। এখনই কিছু জানাতে চান না তারা।

প্রভাস কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে জল্পনা বরাবরই তুঙ্গে ছিল। অনেকের ধারণা ছিল তিনি আনুশকা শেঠির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর মাঝে উঠে এলো কৃতির নাম।

‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস-কৃতি রাম-সীতার ভূমিকায় অভিনয় করছেন। যদি বাস্তবে তারা সম্পর্কে জড়ান, তাহলে তা সিনেমার ব্যবসাতেও প্রভাব ফেলবে। ২০২৩ সালের ১২ জানুয়ারি এই ছবি মুক্তি পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo