1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ওয়ারীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর ওয়ারীতে ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতা আলমগীর হোসেনের (৪৬) কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে পাঁচআনি পুকুর জামে মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় তাকে রাত পৌনে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. হাবিব জানান, আলমগীর ওয়ারী পাঁচআনি পুকুর জামে মসজিদে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে দুইজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে, তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে হাঁটুর নিচে আঘাত করে পালিয়ে যায়।

গোপীবাগের আর কে মিশন রোডের বাসিন্দা আলমগীর। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত আলমগীরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo