1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রচুর বৈদেশিক মুদ্রা ও বিদেশি মদসহ বেনাপোলে যাত্রী আটক

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকা থেকে ২২৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার কানাডিয়ান ডলার ও ৮ বোতল বিদেশি মদসহ মো. আশিক মিয়া নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মো. আশিক মিয়াকে আটক করে বিজিবি। আটক আশিক মিয়া শরীয়তপুর জেলার জাজিরা থানার মাস্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী সদস্য বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে দেশে প্রবেশ করছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আশিক মিয়াকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, ভারত থেকে পাসপোর্টযোগে আসা এক যাত্রীকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ২২৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়াল, ১০ হাজার কানাডিয়ান ডলার ও ৮ বোতল বিদেশি মদসহ মো. আশিক মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo