1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

খোলাবাজারে দাম কমেছে ডলারের

  • আপডেটের সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

খোলাবাজারে ডলারের দাম কমেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় খোলাবাজারে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার বিক্রি হচ্ছে। আর এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টনসহ বিভিন্ন এলাকার খোলাবাজারে এমন দামে ডলার বিক্রি হতে দেখা গেছে।

এর আগে, বুধবার খোলাবাজারে ১১১ টাকা ২০ পয়সা থেকে ১১২ টাকা পর্যন্ত ডলার বেচাকেনা হয়।

তবে আন্তঃব্যাংকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে ডলার। এদিন আন্তঃব্যাংকে বাংলাদেশ ব্যাংক ৭ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে। আর বিভিন্ন ব্যাংক গ্রাহকের কাছে কেনাবেচা করছে ৯৬ টাকা ২৫ পয়সা থেকে ৯৭ টাকার মধ্যে।

বাংলাদেশ মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. হেলার উদ্দিন বলেন, আমরা বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনেই ব্যবসা করছি। অনেকের কাছ থেকে শুনছি ডলার বিক্রি নিয়ে কারসাজি হয়েছে। তবে এতে আমরা যারা সত্যিকার ব্যবসায়ী তাদেরকে ইমেজ সংকটে পড়তে হয়েছে। কোন দালাল চক্রের সঙ্গে কোনো ব্যবসায়ী জড়িত না। আমরা বাংলাদেশ ব্যাংকের বেধে দেওয়া দরে ডলার বিক্রি করছি। আজ ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করে। অবৈধভাবে ডলার বিক্রি বন্ধে অভিযান জোরদার করা হয়। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডলার সরবরাহ অব্যাহত রাখবে কেন্দ্রীয় ব্যাংক, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo