1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

৮০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী ভারতীয় উদ্যোক্তারা

  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বাংলাদেশের বিভিন্ন খাতে ৮০০ কোটি টাকার বেশি বিনিয়োগে আগ্রহী ভারতের উদ্যোক্তারা। রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৩ আগস্ট ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) যৌথ উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক ওই সভায় বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানান ভারতীয় উদ্যোক্তারা।

বিডার চেয়ারম্যান জানান, জয়পুরে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বিনিয়োগ করতে ভারতীয় কয়েকটি কোম্পানি ৯টি আগ্রহপত্র (ইওআই) স্বাক্ষর করেছে। এর মধ্যে নিটল-নিলয় গ্রুপের সঙ্গে টিভিএস থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার ইওআই সই হয়েছে। এ ছাড়া ভারতীয় বিনিয়োগকারীরা ডিজেল জেনারেটর, সরিষার তেল, মার্বেল অ্যান্ড গ্রানাইট, জুয়েলারি শিল্প, সিলভার, পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চান।

তিনি বলেন, ভারতের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করলে এখান থেকে পণ্য তাঁদের দেশে রপ্তানি হবে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাবে। সিরাজুল ইসলাম বলেন, আগামী ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন। তখন কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রি ও ফরেন চেম্বারের সঙ্গে বৈঠক হবে। সেখানে বিনিয়োগ নিয়ে আলোচনার কথা রয়েছে।

আইবিসিসিআইর সভাপতি মাতলুব আহমাদ বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশে বিনিয়োগে আগের চেয়ে বেশি আগ্রহী। অনেকেই যৌথভাবে বিনিয়োগ করতে বাংলাদেশি উদ্যোক্তা খুঁজছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। এই রপ্তানি ৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

সংবাদ সম্মেলনে আইবিসিসিআইর সহসভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম আবুল কালম আজাদ ও বিডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo