1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন আল্লু অর্জুন!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হওয়ায় দ্বিতীয় পার্টে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে জোর জল্পনা চলছে। বিশেষ করে আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়ে আলোচনার শেষ নেই! কিছুদিন আগে জানা যায়, ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। এবার জানা গেলো, শত কোটি নয় আরো বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই স্টাইলিশ তারকা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘পুষ্পা টু’ সিনেমা। সিনেমাটির জন্য আল্লু অর্জুন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। শুরুতে পরিচালক সুকুমারকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী পরিচালক ৭৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন।

এ পারিশ্রমিক ছাড়াও সিনেমাটির লভ্যাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আল্লু অর্জুন ও সুকুমার যে চুক্তিপত্রে সাক্ষর করেছেন তাত উল্লেখ রয়েছে— ‘পুষ্পা টু’ ব্লকবাস্টার হলে লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। সিনেমাটির বাজেট ‘সাহো’ ও ‘বাহুবলি’ দুই সিনেমার বাজেটের সমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo