1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ঢালিউড তারকাদের সম্মাননা তুলে দিলেন শিল্পা শেঠি

  • আপডেটের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২

ঢাকায় এসেছিলেন বলিউড তারকা শিল্পা শেঠি। শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে দিকে রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে ছিলেন নিরব, বুবলী, পূজা চেরী ও ভাবনাসহ আরও অনেক দেশি জনপ্রিয় মুখ। এবার এই তারকারা আলোকিত হলেন বলিউড তারকা শিল্পা শেঠির আলোয়। পেলেন পুরস্কারও!

ভাবনা বলেন, ‌‘শুধু অ্যাওয়ার্ডই নিইনি তার হাত থেকে, তাকে নেচেও দেখানোর সুযোগ পেলাম। তার সব হিট গানের মেডলির সঙ্গে আমি নেচেছি। আমার পারফর্মেন্সটি তাকে উৎসর্গ করেছি। আমি এই আয়োজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

এদিকে নিরব বলেন, ‘তিনি বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন। ছোটবেলা বহু ছবি দেখেছি। তার মতো তারকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি।’

জানা যায়, দেশীয় তারকাদের উৎসাহিত করার জন্যই শিল্পার মাধ্যমে এমন ক্রেস্ট প্রদান করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

মঞ্চে উঠেই ‘বাজিগর’ ছবির নায়িকা শিল্পা বলেন ‘কেমন আছেন সবাই?’ শুধু এইটুকুই বাংলা জানি (ইংরেজিতে)! পুরস্কার দেয়ার পর তিনি বলেন, ‘সবার পুরস্কার পেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ।’

শিল্পার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ছিল ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ অনেক আয়োজন। অনুষ্ঠানে গান পরিবেশ করেন তাহসান খান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo