1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহারে আহত রাফি মারা গেলেন মালয়েশিয়া সফর শেষ করে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

বিএনপির বক্তব্যে মনে হয় পদ্মা সেতু তাদের গলার কাঁটা: তথ্যমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

হাছান মাহমুদ আরও বলেন, ‘বিএনপির কিছু নেতার বক্তব্যে মনে হচ্ছে তাঁদের সত্যিই মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। না হলে তাঁরা এভাবে উদ্‌ভ্রান্তের মতো কথা বলতেন না। বিশেষ করে রিজভী আহমেদ।’

রিজভী আহমেদ বেশ কিছুদিন অসুস্থ ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় তিনি (রিজভী) পুরোপুরি সুস্থ হননি বলেই অসুস্থ মানুষের মতো কথা বলছেন। তাঁর আরও একটু চিকিৎসার দরকার আছে বলে মনে হচ্ছে।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আদালত ঘেরাওয়ের কর্মসূচি দেবে—এ নিয়ে সাংবাদিকেরা হাছান মাহমুদকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘আদালত ঘেরাওয়ের বক্তব্য সরাসরি আদালতের হুমকিস্বরূপ। আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। তবে এটি সরাসরি আদালতকে হুমকি দেওয়ার শামিল।’

এর আগে তথ্য অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রকাশিত ছয়টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। এ সময় তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর বক্তব্য দেন।

মুজিব বর্ষে তথ্য অধিদপ্তর প্রকাশিত সংকলন মুজিব বর্ষে বঙ্গবন্ধু গ্রন্থটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মুজিব শতবর্ষ আবার আসবে না, দেড় শ বা দুই শ বর্ষ আসবে। তখন আমরা অনেকেই বেঁচে থাকব না। আমরা ভাগ্যবান যে আমরা মুজিব শতবর্ষ উদ্‌যাপন করতে পেরেছি। এই প্রকাশনার মাধ্যমে মুজিব বর্ষের অনেক বিষয় সংরক্ষিত থাকবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের বাৎসরিক গবেষণা প্রকল্পপ্রসূত অন্যতম সেরা পাঁচ গ্রন্থ ‘চলচ্চিত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার’, ‘স্টেট, আইডেনটিটি অ্যান্ড ডায়াসপোরা ইন তানভীর মোকাম্মেলস ফিল্মস’, ‘প্রেক্ষাগৃহে ছবি দেখা: পাঁচ দশকের বিবর্তন’, ‘বিদেশি চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপস্থাপন’ ও ‘সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র সমালোচনার স্বরূপ’ বইগুলো থেকে অনেক কিছু জানার আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo